১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার

অনলাইন ডেস্ক::
  • আপডেট সময় : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 254
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মি. রহমান বিবিসি বাংলাকে বলেন, “ ভাটারা থানার একটি মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এটি গুরুতর আহত করার (হত্যা চেষ্টা) মামলা।”

এখন মিজ ফারিয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে আছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তবে আজই তাকে আদালতে উপস্থাপন করা হবে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা এই হত্যাচেষ্টা মামলায় তাকে আসামী করা হয়েছে। এ মামলায় আরও অনেক শিল্পীকে আসামী করা হয়েছে।

এ মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫