০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

"তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের একটি কক্ষে এঙেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়"

বড়লেখায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ষাটমা কন্ঠঃ
  • আপডেট সময় : ০৭:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 213
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে চাচা শ্বশুরের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ১১ টায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তার চাচা শ্বশুরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব রেদোয়ান (২৩) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মনারাই গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে বসবাস করছিলেন।

স্ত্রী রুমি আক্তার বলেন, “সন্ধ্যার দিকে বাড়িতে এসে রাত ৮টার দিকে ঘুম থেকে উঠে পাশের রুমে যান। এরপর তার কোন সাড়াশব্দ না পেয়ে আমি খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে রান্নাঘরে প্রবেশ করি, তখন দেখি রান্নাঘরের মধ্যখানের টাইর সঙ্গে একটি ওড়না গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।”

স্থানীয়রা জানান, আহসান হাবিব রেদোয়ান স্ত্রীসহ কয়েক মাস ধরে চাচা শ্বশুরের বাড়িতে ছিলেন। শুক্রবার দুপুরে এবং সন্ধ্যার আগে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর সন্ধ্যার পর দুজন আলাদা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘরে গিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে ১১ টার দিকে পাশের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ।

এ বিষয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “স্থানীয়রা আমাকে বিষয়টি জানানোর পর আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং বড়লেখা থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

পুলিশ জানিয়েছে, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

"তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের একটি কক্ষে এঙেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়"

বড়লেখায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫