০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার

বিজিবির সতর্ক অবস্থান সত্ত্বেও থেমে নেই বিএসএফের পুশইন, সীমান্তে ফের ১৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 193
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সতর্কাবস্থান ও টহল জোরদারের মধ্যেও বিএসএফের অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশইন থেমে নেই। উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের পুশইন হওয়া আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাদের ঠেলে পাঠিয়েছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। বিকেলে আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকদের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আটককৃত ব্যক্তিরা হলেন-মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫),  তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯),  সানিয়া (১৯), নীলা (১৮) ও  ভৈরবী (১৬)।  আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ আটক করে রেখেছে। 

এদিকে শুক্রবার রাত থেকে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদারের মধ্যেও গত চার দিন সীমান্তে কোন নাগরিককে পুশইনের খবর পাওয়া যায়নি। তবে বুধবার (১৪ মে) ভোরে ৪৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫২ ব্যাটালিয়ন।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। 

গত ৬ ও ৭ মে বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ প্রায় শতাধিক মানুষকে পুশইন করলেও বিজিবি ৫৯ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। ১৪ মে আরও ৪৪ জনকে আটক করা হয়। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফের পুশইন কর ১১৯ জনকে আটক করেছে বিজিবি। 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার রাতে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

বিজিবির সতর্ক অবস্থান সত্ত্বেও থেমে নেই বিএসএফের পুশইন, সীমান্তে ফের ১৬ জন আটক

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫