সংবাদ শিরোনাম ::
আ.লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ষাটমা কন্ঠ ডেক্স
- আপডেট সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 206
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশনের (ইসি)।
ফলে এখন থেকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি।
নিবন্ধন স্থগিতের বিষয়টি সোমবার (১২মে) রাতে নিশ্চিত করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
এরআগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত শনিবার রাতে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দেয় সরকার।
পরে আজ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

























