০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমিতে অগ্নি নির্বাপণ মহড়া

রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 221
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলিন্ডারসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের কারণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নেভানোর বিভিন্ন কলাকৌশল বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক প্রশিক্ষণ দিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। শনিবার (১০ মে) সকালে উপজেলার পৌরশহরের শিশু শিক্ষা একাডেমির শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেয়া হয়।

এই সময় আগুন নিভানো যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নিভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকাণ্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কীভাবে সহজে আগুন নিভানো যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়।এসময় অগ্নিনির্বাপণের বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীসহ সবার উদ্দেশ্যে বক্তব্যে দেন বড়লেখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার অংকুর রায়।

তিনি বলেন- স্কুল, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে আজকে আমরা এই স্কুলে এসেছি। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি পরিবার, স্কুল-কলেজে ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা রাখতে হবে।

জানা গেছে, শিশু শিক্ষা একাডেমি বিদ্যালয়ের উদ্যোগে ও বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে অগ্নিকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্টেশন অফিসার (টিম লিডার) অংকুর রায়। তিনি জানান, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের অনুরোধে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগুন লাগার কারণ বিষয়ে জানানোর সাথে সাথে আগুন লাগলে কীভাবে তা দ্রুত নেভানো যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি।

এসময় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,অংকুর রায় (টিম লিডার),মজিবুর রহমান (টিম লিডার),রফিকুল ইসলাম (ড্রাইভার) ও ফায়ার সার্ভিস কর্মকর্তা সাব্বির আহমেদ, শাহীন মিয়া,শওকত আলী,সুমন মিয়া প্রমুখ।

স্কুলের শিক্ষিকা ইমা জানান, আমরা আগে আগুন দেখে খুব ভয় পেতাম আজ মহড়ায় অংশ গ্রহণ করে অনেক ভয় কেটে গেছে। আমরা এখন অনেক ছোট ছোট অগুন সহজেই নেভাতে পারবো।

স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র তামিম বলেন, আগে গ্যাস সিলিন্ডারে আগুন দেখে প্রচণ্ড ভয় পেতাম। আজ গ্যাস সিলিন্ডারের আগুন নিজ হাতে নিভিয়েছি। ফায়ার সার্ভিসের এমন উদ্যোগ অনেক ভাল লাগছে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন,সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সহকারী শিক্ষক আব্দুল হক, ময়নুল ইসলাম মুন্না,সৌরভ দাস,আমিত দাস,রেদওয়ান আহমদ রুম্মান, টিটু আহমদ,হালিমা বেগম,অনামিকা দাস,তাহমিনা আক্তার,মরিয়ম আক্তার,মাহমুদা বেগম,রহিমা বেগম,ফাতেমা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন জানান, নিয়মিত লেখাপড়ার সাথে সাথে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মৌলিক শিক্ষা দেয়ার চেষ্টা করছি। সেই আলোকে অগ্নিকাণ্ড বিষয়ে তাদের জানার জন্যে আজকের এই আয়োজন। এই বিষয়ে জানলে কোনো স্থানে আগুন লাগলে শিক্ষার্থীদে অন্তত দ্রুত আগুন নেভানোর কারণ জেনে সহযোগিতা করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমিতে অগ্নি নির্বাপণ মহড়া

আপডেট সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫