১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 127

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন।

বাংলাদেশ সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (০৮ মে) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা উচিত। এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত‍্যের পক্ষে থাকবে। একইসঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ।

ইয়াও ওয়েন আরও বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে। কমাতে হবে উত্তেজনাও।

চলতি মাসের শেষে শত ব‍্যবসায়ী বিনিয়োগকারীসহ দেশটির বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন। ইয়াও ওয়েনের দাবি, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি। এর মাধ‍্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে।

চীনের রাষ্ট্রদূত বলেন, স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে খোলামেলা কথা বলতে চাই না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৭:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫