০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::

বড়লেখায় গভীর রাতে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা তানিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দুইটার দিকে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওইদিন দুপুরে তাকে আদালাতে সোপর্দ করেছে পুলিশ। তানিম উপজেলার আহমদপুর গ্রামের মৃত তছব্বির আলীর ছেলে। 

বড়লেখা থানার এসআই দেবল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় বলেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সীমানা দেয়ালে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান লিখার ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা করেছে। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় গভীর রাতে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা তানিম গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫