১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

কাতারে যাত্রাবিরতি শেষে দেশের পথে খালেদা জিয়া, অবতরণ করবেন ১০টায়

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 141
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে বিমানটি দোহা বিমান বন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা করে। সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনী জাইমা রহমান।

দেশে পৌঁছে দুই পুত্রবধুকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতা-কর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।

এদিকে, পুলিশের অনুরোধে কাল সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাতারে যাত্রাবিরতি শেষে দেশের পথে খালেদা জিয়া, অবতরণ করবেন ১০টায়

আপডেট সময় : ০২:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫