০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রচারণা চালায় উপজেলা যুবদল

বড়লেখায় যুবদলের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 157
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে বড়লেখা উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে বড়লেখা বাজারে এবং হাজীগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. শরিফুল ইসলাম বাবলু। তিনি প্রধান অতিথি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ ও ফয়সল আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগির আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, আব্দুল মুকিত ফাহিম, আলিম উদ্দিন, আহমেদ মজনু, মুজিবুর রহমান ময়নুল, সদস্য কবির আহমদ, লাবিদ আহমদ ও হিজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদের আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জনি, কবির হোসেন শিমুল, আসুক আহমেদ সাব্বির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক, জুয়েল আহমদ ও সদস্য মাসুমুর রহমান মাসুম।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রচারণা চালায় উপজেলা যুবদল

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। এই কর্মসূচিতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়, নাগরিক অধিকার নিশ্চিতকরণসহ ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

তারা আরও বলেন, এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরার উদ্দেশ্যেই আজকের এই লিফলেট বিতরণ। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে বোঝাতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।

ষাটমা কন্ঠ/ রুমেল

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রচারণা চালায় উপজেলা যুবদল

বড়লেখায় যুবদলের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ

আপডেট সময় : ১২:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫