০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় নিসচা’র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

শাহরিয়ার শাকিল, বড়লেখা থেকে
  • আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 166
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ।

প্রচার সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, শ্রমিক নেতা দুদু মিয়া, সামছুল ইসলাম, মনির আহমদ, নিসচা বড়লেখাবড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য শাহরিয়ার শাকিল, নিরঞ্জন দেবনাথ নিলু, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ। পরে বৃক্ষবন্ধু নার্সারির সৌজন্যে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়।

এসময় নিসচা সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, নিসচা দেশের প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে নিসচা বড়লেখা উপজেলা শাখার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় নিসচা’র উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫