১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় বিভিন্ন মহলের র‍্যালি ও আলোচনা সভা 

আশফাক আহমদ, বড়লেখা (উপজেলা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 160
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়লেখা থানার (এসআই) সুব্রত দেব, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রব প্রমুখ। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’

এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসাইন সাঈদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মু. এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির রাখেন সাবেক উপজেলা সভাপতি ডাঃ কামাল উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আলিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি আজিজ আহমদ সাবু, আজিজুল হক, পৌর সভাপতি মিসবাহ উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান, দাসের বাজার ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ, পরিবহণ শ্রমিক নেতা ইকবাল হোসাইন, অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি বদরুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর ইউনিয়ন সাধারন সম্পাদক আহমদ হোসাইন, উপজেলা শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য সচিব শাহিন আহমদ। আলোচনা সভায় পরিবহন শ্রমিক, নির্মান শ্রমিক, দোকান শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, কৃষি শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিক সমাজ অংশগ্রহণ করেন।

বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।

পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ান আহম্মেদ রুম্মান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, শ্রমিক নেতা দুদু মিয়া, সামছুল ইসলাম, মনির আহমদ, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য শাহরিয়ার শাকিল, নিরঞ্জন দেবনাথ নিলু, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।

তাছাড়া উপজেলা নির্মাণ শ্রমিক ও সর্বস্তরের শ্রমিকবৃন্দের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে পৌর শহরে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়লেখায় বিভিন্ন মহলের র‍্যালি ও আলোচনা সভা 

আপডেট সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫