০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মিরাজুল মইন জয়

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 126
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মিরাজুল মইন জয়। গত বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় তাকে এ দায়িত্বভার দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

উল্লেখ্য, দেশের জনপ্রিয় চিত্রনায়ক, নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম পুরোধা ও নাগরিক সমাজের বলিষ্ট কণ্ঠস্বর ইলিয়াস কাঞ্চন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশের মাধ্যমে শুরু হয় তার এই নতুন যাত্রা। রাজনীতির ঘোষণা শেষ করেই শনিবার তিনি জরুরি কারণে চলে যান লন্ডনে।

নিসচার পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন এবং অরাজনৈতিক একটি সংগঠন। দীর্ঘ ৩২ বছর ধরে এই সংগঠনের কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে। সারাদেশে থাকা সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দদের জন্য নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে নিসচার প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। ফলে অনেকেই জানতে চেয়েছেন, এ অবস্থায় আমাদের প্রাণের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভূমিকা ও অবস্থান কী হবে?

এ প্রসঙ্গে সুস্পষ্ট ও নির্ভরযোগ্য বার্তা হলো-
১. নিসচা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যা তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিসচার কোনো সংযুক্তি নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে কেন্দ্রীয় কমিটির কেউ রাজনৈতিক দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তাহলে নেতৃত্ব থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন। উল্লেখ্য তিনি সংগঠনের (নিসচা) সাধারণ সদস্য থাকতে পারবেন।

২. নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই ইলিয়াস কাঞ্চন সংগঠনের নেতৃত্বের দায়িত্ব তার যোগ্য উত্তরসূরি মিরাজুল মঈন জয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। এখন থেকে তিনি নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

৩. নিসচা শাখাসমূহের সদস্যদের প্রতি পরিষ্কার বার্তা: কাউকে নতুন রাজনৈতিক দলে যোগদানের জন্য কোনো চাপ বা নির্দেশনা নেই। একইভাবে, ওই দলের কোনো রাজনৈতিক এজেন্ডা নিসচার মাধ্যমে বাস্তবায়নেরও প্রয়োজন নেই। যদি কেউ রাজনৈতিক দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তাহলে শাখা সংগঠনের নেতৃত্ব থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, তিনি সংগঠনের (নিসচা) সাধারণ সদস্য থাকতে পারবেন।

৪. নিসচা তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী, সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে আগের ধারাবাহিকতায়ই কাজ চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মিরাজুল মইন জয়

আপডেট সময় : ০৯:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫