০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

রহস্যজনক কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনোধরনের ব্যবস্থা গ্রহণ করেনি

বড়লেখায় গ্রেফতার আতঙ্কে ইউপি চেয়ারম্যান উধাও, ভোগান্তিতে জনগণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এমনকি জরুরী প্রয়োজনে স্থানীয় লোকজন তাকে এলাকায়ও পাচ্ছেন না। এই অবস্থায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা।

ইউপি চেয়ারম্যানের উধাওয়ের ঘটনায় সেবাগ্রহীতারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদ নিতে যাওয়া লোকজন সমস্যায় পড়েছেন। তবে এলাকায় গুঞ্জন চলছে, গ্রেফতার আতঙ্কে অতি গোপনে তিনি আমেরিকায় পালিয়েছেন।

এর আগে গত বছরের জুনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিধিবহির্ভূতাবে তিনি আমেরিকা গমণ করেন। প্রায় ৩ মাস পর দেশে ফিরে কর্মস্থলে যোগদান করে যথারীতি বেতন-ভাতা উত্তোলন করলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনোধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ আহমদ বাবলু ২৪ মার্চ থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদের গিয়ে তাকে পাচ্ছেন না। তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

রোববার সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কাজে আসা লোকজন ভিড় করেছেন। কোনো নাগরিক জরুরি কাজে গত দুই মাসের মধ্যে ১০/১২ বার গিয়েও তাকে পাননি। পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও ইউপি সচিবও চেয়ারম্যানের অবস্থানের ব্যাপারে লোকজনকে কোনো সদুত্তর দিচ্ছেন না।

ভুক্তভোগী এনাম উদ্দিন জানান, তার স্ত্রীর জন্মনিবন্ধনে সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন। কিন্তু একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে না পাওয়ায় তা সংশোধন করতে পারছেন না। এতে স্কুলে তার মেয়ের ভর্তির কার্যক্রম ঝুলে আছে। শুধু এনাম উদ্দিন নয়, প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সমস্যায় ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে না পেয়ে চরম হয়রানি ও বিভিন্ন সমস্যায় পড়ছেন ।

প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান কালবেলাকে বলেন, চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু ইউনিয়ন পরিষদকে না জানিয়ে রেজুলেশন ছাড়াই ২৪ মার্চ থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। তার ফোনও বন্ধ। জন্মনিবন্ধনের নিবন্ধক আইডি চেয়ারম্যানের হাতে থাকায় অন্য কেউ তা করতে পারেন না। সেবাগ্রহীতারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। ১৬ এপ্রিল পরিষদ থেকে বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলুর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে যতটুকু শুনেছি ৫ আগস্টের পর সিলেটের একটি মামলায় তিনি এজহারভূক্ত আসামি।

এদিকে ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলুর ব্যক্তিগত গাড়ির ড্রাইভার জিল্লুর রহমান বলেন, প্রায় মাসখানেক পুর্বে তিনি স্ব-পরিবারে আমেরিকায় পাড়ি দিয়েছেন তবে কি কারণে তিনি আমেরিকায় গেছেন তা আমার জানা নেই।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ কোনো ছুটি নেননি। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন জানিয়ে ইউনিয়ন পরিষদ থেকে প্যানেল চেয়ারম্যান চিঠি দিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনে অবহিত করে জনদুর্ভোগ নিরসনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিবন্ধক মনোনীত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রহস্যজনক কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনোধরনের ব্যবস্থা গ্রহণ করেনি

বড়লেখায় গ্রেফতার আতঙ্কে ইউপি চেয়ারম্যান উধাও, ভোগান্তিতে জনগণ

আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫