০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

সন্ধিগ্ধ আসামি হিসেবে নিরীহ ব্যক্তিদের গ্রেফতারের অভিযোগ

পুলিশের ‘সন্ধিগ্ধ’ অস্ত্রের শিকার বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ষাটমাকন্ঠ
  • আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 287
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান কামালকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকেলে একটি রাজনৈতিক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচনে অংশ নিতে কামাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। সে সময় দেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা রোধে কারফিউ জারির কারণে নির্বাচন কমিশন ওই উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

এদিকে পুলিশ গ্রেফতার মুহিবুর রহমান কামালকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দাবি করলেও তার পরিবার ও স্থানীয় লোকজনের দাবি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। একসময় তিনি জাতীয় পার্টি করলেও ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ওঠেন। তারই এলাকায় মুহিবুর রহমান নামে এক ব্যক্তি প্রায় ১০ বছর আগে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ওই মুহিবুর রহমান অনেক মারা গেলেও স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষ পুলিশকে ভুল তথ্য দিয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আওয়ামী লীগ নেতা পরিচয়ে গ্রেফতার করিয়েছে।

অভিযোগ ওঠেছে, বিভিন্ন রাজনৈতিক মামলার অজ্ঞাতনামা আসামির উল্লেখ থাকায় পুলিশ অনেক নিরীহ ব্যক্তিদের গ্রেফতার করে এসব মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে কারাগারে পাঠাচ্ছে। ঠিক এভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না থাকা স্বত্তেও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান কামাল পুলিশের ‘সন্ধিগ্ধ’ অস্ত্রের শিকার হয়েছেন।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের একটি জি.আর মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে মুহিবুর রহমান কামালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সন্ধিগ্ধ আসামি হিসেবে নিরীহ ব্যক্তিদের গ্রেফতারের অভিযোগ

পুলিশের ‘সন্ধিগ্ধ’ অস্ত্রের শিকার বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫