০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 356
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুযোগ ছিল নিজেদের ভাগ্যটা নিজেরাই লেখার; হাতে ছিল দুই ম্যাচ; ওয়েস্ট ইন্ডিজ কিংবা পাকিস্তান– দুই দলের যে কারো বিপক্ষে জিতলেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারত টাইগ্রেসরা। তার একটিও হলো না। দুটিতেই হেরে এখন পুরোপুরি অনিশ্চয়তায় বিশ্বকাপ স্বপ্ন।

ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হারের পর আজ পাকিস্তানের মেয়েদের কাছে হার এসেছে ৭ উইকেটে। লাহোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়। ৬২ বল হাতে রেখেই জয় তুলেছে স্বাগতিকরা।

পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা যদি বড় ব্যবধানে জয় না পায়, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

অথচ বাংলাদেশের সামনে সুযোগ ছিল অনেকটা নির্ভার থেকেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করার। পাকিস্তানের বিপক্ষে অবশ্য তেমন কোনো ভাল পারফরম্যান্সই আসেনি। ব্যাটিং ইউনিটে শুরুর প্রত্যেকেই ছিলেন ব্যর্থ। শারমিন আক্তারের ২৪ আর রিতু মনির ৪৮ রান কিছুটা অন্তত ভরসা দিয়েছিল বাংলাদেশের মেয়েদের। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে উপরে উঠে আসা নাহিদা করেছেন ১৯ রান।

শেষদিকে ফাহিমার দায়িত্বশীল ৪৪ রান বাংলাদেশকে পার করায় ১৫০ রানের কোটা। তবে তাকে আর কেউ সঙ্গ দিতে না পারায় ১৭৯ রানেই থামে বাংলাদেশের মেয়েদের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫