০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেশে ফেরা হলো না ফখরুলের, যাত্রাপথে থেমে গেলো জীবন প্রদীপ Logo বড়লেখায় ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টার কর্তৃক রেফারী এসোসিয়েশনকে টি-শার্ট প্রদান Logo গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত Logo শাবিপ্রবির বাংলা বিভাগে ফল উৎসব অনুষ্ঠিত Logo জহরত আদিব চৌঃ এমপিকে জুড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অভিনন্দন Logo মৌলভীবাজারে বন্যার্ত ৫০০ পরিবারকে ৫২ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও রান্না করা খাবার Logo কুড়ি বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন Logo প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা Logo সমাজ বদলের স্বপ্নে একদল আলোকিত মানুষ Logo জনদুর্ভোগ নিরসনে বড়লেখায় সহকারী কমিশনারের সঙ্গে নিসচার মতবিনিময়

বড়লেখায় খালে মিলল যুবকের লাশ, সন্দেহ দুর্বৃত্তের হাতে খুন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 466
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন বারোহাল গ্রামের বাসিন্দা এবং কমর উদ্দিনের ছেলে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়।

থানা পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল চারটার দিকে রাইতখালী খালে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা সেটিকে বারোহাল গ্রামের দিনমজুর সালাউদ্দিন হিসেবে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক জানান, সালাউদ্দিন সাধারণত রাতে দেরিতে বাড়ি ফিরতেন। কিন্তু শুক্রবার রাতে তিনি ঘর থেকে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার বিকেলে রাইতখালী খালে তার মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, “সালাউদ্দিন খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। পরে জানতে পারি, খাল থেকে সালাউদ্দিন নামের এক দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এটাই এলাকাবাসীর প্রত্যাশা।”

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আমাদের ধারণা হচ্ছে, কেউ তাকে হত্যার করে লাশ খালে ফেলে গেছে। লাশটি ভেসে ভেসে এখানে এসেছে।

বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন রাত ৮ টায় মুঠোফোনে বলেন, “খাল থেকে এক দিনমজুরের লাশ উদ্ধারের খবর আমি পেয়েছি। এটি নিঃসন্দেহে মর্মান্তিক একটি ঘটনা। আমি বর্তমানে জরুরি কাজে এলাকার বাইরে রয়েছি, তাই সরাসরি উপস্থিত থাকতে পারিনি। এ বিষয়ে বড়লেখা থানা পুলিশের সাথে আমার কথা হয়েছে।

এ বিষয়ে তদন্ত ওসি শেখ মো. কামরুজ্জামান শনিবার রাত ৯ টায় মুঠোফোনে বলেন, এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় খালে মিলল যুবকের লাশ, সন্দেহ দুর্বৃত্তের হাতে খুন

আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫