১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বড়লেখায় নিসচার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 270
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ গোল চত্বরে জাতীয় সমাজিক-সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইসলাম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুস শহীদ খান, আব্দুর রাজ্জাক, বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য শরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা সহ সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, মাহিনুর ইসলাম মাহিন ও আফজাল হোসেন রুমেল প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বিশ্ব বিবেককে হতবাক করেছে। মুসলিম উম্মাহ ও মানবতাবাদী শক্তির উচিত অবিলম্বে এ নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই অমানবিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে এখনই।

সমাবেশে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বড়লেখায় নিসচার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৩:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫