০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

জুড়ীতে অবাধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 258
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজ পর্যন্ত অবাধ বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্তিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিলের দাবিতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মাওলানা সায়েম উদ্দীন, স্থানীয় মুরব্বী নুরুল আমিন, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েবসহ অনেকে।

বক্তারা অবিলম্বে বালু মহাল স্থায়ীভাবে বাতিল এবং ড্রেজার মেশিন বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে অবাধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫