০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

আজ জিতলেই বিশ্বকাপে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 286
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষের দিকে। অঘটন না ঘটলে বাংলাদেশ ও পাকিস্তানের কোয়ালিফায়ারের বাধা টপকে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া নিশ্চিত হতে পারে আজই।

তবে অঘটন ঘটলে লড়াই অন্য দিকে মোড় নিতে পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ঢুকে পড়বে বিশ্বকাপের টিকিট অর্জনের লড়াইয়ে।

বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের প্রথম ৩টি করে ম্যাচেই জয় পেয়েছে। উভয় দলের সংগ্রহে ৬ পয়েন্ট করে। তবে রেন রান-রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে। পাকিস্তান রয়েছে দুই নম্বরে। তিন নম্বরে থাকা স্কটল্যান্ড ৪ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

চার নম্বরে থাকা আয়ারল্যান্ড ৪ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে একটি জয়-সহ ২ পয়েন্ট পকেটে পুরেছে। ছয় নম্বরে থাকা থাইল্যান্ড ৩ ম্যাচ খেলেও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে।

প্রতিটি দল টুর্নামেন্টে ৫টি করে ম্যাচ খেলবে। লিগ টেবিলের প্রথম ২টি দল বিশ্বকাপের টিকিট পাবে। সুতরাং, আয়ারল্যান্ড (একটি ম্যাচ বাকি) ও থাইল্যান্ডের (২টি ম্যাচ বাকি) পক্ষে ৬ পয়েন্টে পৌঁছে বাংলাদেশ-পাকিস্তানকে ছোঁয়া সম্ভব নয়। তাই তারা ইতিমধ্যেই বিশ্বকাপের আশা ছেড়েছে।

আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালে ৮ পয়েন্টে পৌঁছে যাবে এবং তারা অন্তত চারটি দল স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং, লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করে নেবেন নিগার সুলতানারা এবং দৌড় থেকে ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ হারলে ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে টিকে থাকবে। যদিও সেক্ষেত্রেও বাংলাদেশে থাকবে প্রথম সারিতেই।

অন্যদিকে থাইল্যান্ডকে হারালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে পাকিস্তানের। তবে পাকিস্তান হারলেও বিশ্বকাপের টিকিটের দৌড়ে টিকে থাকবে। সুতরাং, বৃহস্পতিবার যদি বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের ম্যাচ জিতে যায়, তবে তারা বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যাবে এবং বাকিদের এবারের মতো হতাশ হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আজ জিতলেই বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ১১:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫