০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছয় মাস পর জিনের অ্যালবাম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 500

বিটিএস তারকা জিন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন বিটিএস তারকা জিন। দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ নিয়ে আসছেন তিনি। জিনের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ১৬ মে বেলা ১টায় অ্যালবামটি প্রকাশিত হবে।

মাঝখানে ছয় মাসের বিরতির পর কোনো অ্যালবামে ফিরলেন জিন। এই অ্যালবামে মোট সাতটি গান থাকবে। এতে একান্ত অনুভূতিগুলোকে তুলে ধরেছেন জিন।
গত বছরের ১৫ নভেম্বর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন জিন।

অ্যালবামে ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ বেশ কয়েকটি গান সাড়া ফেলেছিল। এর মধ্যে বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’-সহ আরও দুটি তালিকায়ও রয়েছে।

৩২ বছর বয়সী জিনের পুরো নাম কিম সিওক জিন। তিনি গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত। তিনি ‘মুন’, ‘টুনাইট’, ‘দ্য অ্যাস্ট্রোনাট’সহ বেশ কয়েকটি আলোচিত গানে কণ্ঠ দিয়েছেন।

গানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জিন। বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত বছরের জুন মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। গত বছরের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মশাল বহন করেছেন জিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছয় মাস পর জিনের অ্যালবাম

আপডেট সময় : ০৬:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫