০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 260
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত।

১৩ আগস্ট ঢাকায় পৌঁছাবে ভারত। ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের ওয়ানডে হবে ২০ আগস্ট। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। সেখানে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ২৩ আগস্ট বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ আগস্ট থেকে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে আবারও ঢাকায় ফিরবে তারা। মিরপুরে টি-টোয়েন্টির শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ২৯ ও ৩১ আগস্ট।

এই প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

ভারত সিরিজ নিয়ে বিসিবি প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে রোমাঞ্চকর এবং প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সকল সংস্করণেই ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। দু’দেশেরই লাখ-লাখ ক্রিকেটপ্রেমী এই সিরিজটি উপভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে এবং আমি নিশ্চিত এটিও উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য সিরিজ হবে।’

ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে ও ২০২২ সালে ঘরের মাঠে তিন ম্যাচের দু’টি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত

আপডেট সময় : ০৬:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫