০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার Logo বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

পুলিশের বক্তব্য ভিন্ন

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 341
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে তার স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার রাত নয়টার দিকে উপজেলার কলাজুরা বাজারে এই ঘটনা ঘটে।

তবে ছাত্রলীগ নেতা  মাসুম আহমদ হাসানকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন।
ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ কল ধরে শনিবার রাত সাড়ে ১২টায় বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের বক্তব্য ভিন্ন

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

আপডেট সময় : ০৭:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫