০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

সাংবাদিক শাহজাহান কমরের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 319
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক মৌলভীবাজারের বড়লেখার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান মোহাম্মদ শাহজাহান কমর (৫৬) বৃহস্পতিবার ভোর ৪:৪৫ মিনিটে রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ভাই, তিন বোনসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত নয়টায় জন্মস্থান বিয়ানীবাজারের জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হবে। প্রথম জানাজায় অংশগ্রহণ ও জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেতার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, আমাদের সময়ের সাব-এডিটর হৃদয় আবু হাসান, সাব-এডিটর আক্তার উজ্জামান, ময়মনসিংহ ব্যুরো প্রধান নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ বেবুল হাসান, শরীয়তপুর জেলা প্রতিনিধি রুম্মান আহমদ, বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, জুড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছোটভাই সহকারি প্রধান শিক্ষক সালাদিন মল্লীক।

এদিকে বড়লেখার কৃতী সন্তান আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, আমাদের সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওলিদ আহমদ, কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক শাহজাহান কমরের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫