১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 108

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেডেল পরিয়ে দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে | ছবি: এএনআই

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মর্যাদাপূর্ণ ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে শ্রীলঙ্কা সরকার। পদকটি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোদিকে এই পদকে দেওয়া হয় বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এই পদক প্রবর্তন করেন।

মোদির আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউম এবং ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকেও মরণোত্তর এই পদকে ভূষিত করেছিল শ্রীলঙ্কা।

কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই পদক তুলে দেন।

পদক পাওয়ার পর মোদি বলেন, ‘প্রেসিডেন্ট দিশানায়েকের কাছ থেকে শ্রীলঙ্কা মিত্র বিভূষণ পদক গ্রহণ করা আমার জন্য সম্মানের। পাশাপাশি এটি ১৪০ কোটি ভারতীয় জনগোষ্ঠীর জন্যও সম্মানের।’ নরেন্দ্র মোদি এ নিয়ে আন্তর্জাতিক ২২টি পুরস্কার পেয়েছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ‘মিত্র বিভূষণ’ পদকের গায়ে একটি কলস আঁকা আছে। এ ছাড়া এতে ধানের পাতা দেখা যায়, যা সমৃদ্ধির লক্ষণ। এ ছাড়া এর ওপর খচিত রয়েছে ৯টি রত্ন। পদকটিতে চাঁদ ও সূর্যের ছবি রয়েছে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাস নির্দেশ করে। অর্থাৎ দুই দেশের সম্পর্ক অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতে দীর্ঘদিন সৌহার্দ্যপূর্ণ থাকবে।

থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে গতকাল শুক্রবার রাতেই শ্রীলঙ্কায় পৌঁছান নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

আপডেট সময় : ০৭:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫