০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

শাহবাগে আগুনে পুড়েছে ফুলের ৮টি দোকান

প্রথম আলো
  • আপডেট সময় : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 122

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শাহবাগে আগুনে ফুলের আটটি টিনশেড দোকান পুড়ে গেছে। সেই আগুন শনিবার রাত ১১টা ২০ মিনিটে পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়। খবর পেয়ে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বেলুন ফোলানোর হিলিয়াম অথবা হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ছিল। তাই সাবধানতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তবে কোনোরকমের বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মো. হাছান জানান, শাহবাগ মোড় থেকে শিশুপার্কের দিকে যাওয়ার পথে ফুলের বেশ কয়েকটি দোকানে আগুন দেখতে পান তিনি। তাৎক্ষণিক তিনি সবাইকে বেরিয়ে যেতে সহায়তা করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আমাদের পাঁচটি দোকান ছিল, সবগুলো পুড়ে গেছে। সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।’ আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, এখানে বেশির ভাগই গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানো হয়। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, আগুনে ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বেশ কিছু নগদ অর্থ উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাহবাগে আগুনে পুড়েছে ফুলের ৮টি দোকান

আপডেট সময় : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫