০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেসসচিব

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 147
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকার এখন অনেক গোছানো। পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন নিউজ২৪ এর ‘গল্পের ঈদ’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসসচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, ‘যদিও স্যার (প্রধান উপদেষ্টা) বলেন, আমরা এখনও একটা যুদ্ধাবস্থায় আছি। তবে আমরা মনে করি, আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে।

তিনি বলেন, ‘স্যারের কথা হচ্ছে, ডিসেম্বরে হবে নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়। নতুবা এটা ২০২৬ এর ৩০ জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে। সেটি ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে; এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিভিন্ন দেশে সফর নিয়ে প্রেসসচিব বলেন, ড. ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই নতুন বাংলাদেশের কথা বলছেন ওদের লিডারদের সঙ্গে এবং যেখানেই যাচ্ছেন উনি ওই সমস্ত দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। কেননা তারাই তো এসে বিনিয়োগ করে। যে সমস্ত জায়গায় উনি গেছেন প্রত্যেক জায়গায় ওনার বার্তা হচ্ছে, ‘বাংলাদেশ হচ্ছে রেডি ফর বিজনেস। তোমরা আসো, বিনিয়োগ করো। এই ডাকে সাড়াও পাওয়া যাচ্ছে বলে জানান শফিকুল আলম।

বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা জানিয়ে প্রেসসচিব বলেন, আমি মনে করি বাংলাদেশটা একদিন অনেক অনেক বড় হবে। বাংলাদেশ ২০-৪০ বছর মধ্যে বিশ্বের একটি ধনী দেশ হবে। খুব সমৃদ্ধ একটি সভ্যতার অংশ হবে।

ঈদ অনুষ্ঠানে প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে তার স্ত্রী সাবিনা জাহান লুনাও উপস্থিত ছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। এ সময় দুজনই তাদের ঈদের পরিকল্পনার কথা জানান।পরিবারের সবার সঙ্গে ঈদের দিন সময় কাটানোই মূল পরিকল্পনা থাকে বলে জানান প্রেসসচিব।

নিউজটি শেয়ার করুন

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেসসচিব

আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫