০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার

বাহুবলে ১২ গ্রামে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত

সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 294
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে কয়েকটি গ্রামে সংঘর্ষ হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি ১২টি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথম দফায় পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি কেনা নিয়ে কথাকাটাকাটি হয়। বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে যোগ দিতে আহ্বান জানাতে থাকে। এক পর্যায়ে তাদের পক্ষ আশপাশের ১২টি গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে যোগ দেয়।

এর মধ্যে বানিয়াগাঁওয়ের পক্ষে আটটি এবং চারগাঁও গ্রামের পক্ষে চারটি গ্রাম সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। প্রথম দফায় পুলিশ চেষ্টা চালিয়েও তা নিয়ন্ত্রণ করতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হন।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফের সংঘর্ষের শঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাহুবলে ১২ গ্রামে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত

আপডেট সময় : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫