০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

চলে গেলেন পর্দার জিম মরিসন, ‘টপ গান’ তারকা ভ্যাল কিলমার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 112

অভিনেতা ভ্যাল কিলমার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলে গেলেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। ৬৫ বছর বয়সী অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দ্য নিউইয়র্ক টাইমস। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ‘ব্যাটম্যান ফরএভার’ ছবিতে ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয়, অলিভার স্টোনের ‘দ্য ডোরস’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান।
ভ্যাল কিলমার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন। ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ ছবিতে অভিনয় তাঁকে ভক্তদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। ভ্যাল কিলমার বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালে, তাঁর জীবনের ওপর একটি তথ্যচিত্র, ‘ভাল’ প্রকাশিত হয়েছিল। তাঁর ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।

জোয়েল শুমাখারের ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরেভার’-এর জন্য কিলমার মাইকেল কিটনের কাছ থেকে দায়িত্ব নেন, যা সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য আউটসাইডার্স’ ছবি প্রত্যাখ্যান করার পর কিলমার ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট!’ ছবিতে অভিনয় করেন। যেখানে তিনি একজন রক তারকার চরিত্রে অভিনয় করেন এবং নিজে গানও গেয়েছিলেন। ১৯৮৬ সালের সাই-ফাই কমেডি ‘রিয়েল জিনিয়াস’-এ একজন বুদ্ধিমান কলেজছাত্র হিসেবে অভিনয় করে আরও বেশি পরিচিতি পান। তবে টম ক্রুজের সঙ্গে বিশ্বব্যাপী হিট ‘টপ গান’-এ অভিনয় তাঁকে বড় তারকা বানিয়ে দেয়।

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
ভ্যাল কিলমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউড তারকারা।

নিউজটি শেয়ার করুন

চলে গেলেন পর্দার জিম মরিসন, ‘টপ গান’ তারকা ভ্যাল কিলমার

আপডেট সময় : ১০:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫