০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 236
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবারের মতো এ বছরও কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ রচনা প্রতিযোগিতা বিশ্বের অন্যতম পুরনো একটি রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় আবেদন অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।

৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ-এর এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।

রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবে। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন-নিজের মতো করে লিখতে পারবে। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে পারবে, সিনিয়র ক্যাটাগরির জন্য ১৫০০ শব্দের।  নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে। এক জনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।

*জুনিয়র ক্যাটাগরি

বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)

*সিনিয়র ক্যাটাগরি

বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)

*রচনা জমার শেষ সময়

২৩ মে ২০২৫ সাল

*রচনা জমা দেওয়ার গাইডলাইন ও অনলাইনে রচনা জমা দিতে ভিজিট করুন

নিউজটি শেয়ার করুন

কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ

আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫