০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

আরেকবার মেসির হাতে বিশ্বকাপ, এঁকে দিলেন চুমু

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 206

বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন মেসি | মেসির ইনস্টাগ্রাম হ্যান্ডল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঞ্চে অ্যাডিডাসের নীল রঙের ট্র্যাকস্যুট সেট পরে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। মুখে লাজুক মিটিমিটি হাসি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাঁর হাতে বিশ্বকাপ ট্রফিটি তুলে দিতেই মেসি যেন গলে গেলেন! এত বড় ফুটবল তারকা, দুনিয়াজোড়া যাঁর এত খ্যাতি, যাঁর সামনে পৃথিবীর বেশির ভাগ ফুটবলভক্তই হয়ে পড়েন শিশুর মতো—সেই মেসিই কি না মাত্র ১৪.৪ ইঞ্চি উচ্চতার ৬.১৭৫ কেজি ওজনের ট্রফিটির সামনে লাজুক লতার মতো মিইয়ে গেলেন। এমন হবে নাই–বা কেন, ওটা যে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি! প্রায় তিন বছর আগে কাতারে যেটা জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে।

ট্রফিটি এতটাই আরাধ্য যে পৃথিবীর যেকোনো ফুটবলারই এই ট্রফির সামনে শিশুর মতো হয়ে যান।মেসি তাই বাদ যাবেন কেন, মঞ্চে ট্রফিটি বাঁ হাত দিয়ে এমনভাবে আগলে রাখলেন যেন কোনো বাচ্চা কোলে নিয়েছেন। ইনফান্তিনো তাঁকে চুমু খেতে বলেছেন ট্রফিতে। বাচ্চাদের মাথা সাপটে দেওয়ার মতো ডান হাত দিয়ে ট্রফিটির মাথায় একবার হাত বুলিয়ে চুমু খান মেসি। করতালির রোল পড়ে চারপাশে। ইনফান্তিনোর মুখেও হাসি। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে লুসাইলের মঞ্চে মেসির এই ছবিটাই দেখা গিয়েছিল, যেটা এত দিন পর ফিরে এল লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে।

প্রশ্ন হলো, বিশ্বকাপ ট্রফি হঠাৎই পরশু রাতে কেন লস অ্যাঞ্জেলসে? উত্তর হলো, ২০২৬ বিশ্বকাপের প্রচারণার শুরু হিসেবে অ্যাডিডাসের স্পনসরে ও ফিফার আয়োজনে মেসি ও বিশ্বকাপ ট্রফিকে আবার মিলিয়ে দেওয়া হলো। যেখানে উপস্থিত ছিলেন মেসির ভক্ত ও এনএফএলের দল কানসাস সিটি চিফের কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমেসও। বিশ্বকাপ ট্রফিসহ মেসির সঙ্গে মঞ্চে দাঁড়ানোর একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে মাহোমেস লিখেছেন, ‘অ্যাডিডাসের সঙ্গে বিশ্বকাপের কিক-অফ।’

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাস্ট্র, মেক্সিকো ও কানাডায়। মেসি এখন ইন্টার মায়ামিতে খেলায় লস অ্যাঞ্জেলসে তাঁকে পাওয়াটাও সহজ হয়ে যায় আয়োজকদের জন্য। বাঁ হাতে ট্রফিটি আগলে রেখে মেসি বলেছেন, ‘এটা খুবই স্পেশাল ট্রফি, খুবই সুন্দর।’ অনুষ্ঠানে মেসির পাশাপাশি ইতালির হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানও ছিলেন। মেসি ও মাহোমেসকে সামনে রেখে সঞ্চালক ফুটবলের চেয়ে আমেরিকান ফুটবল কঠিন কি না? এর উত্তরে মাহোমেস ‘আমাকে অতটা দৌড়াতে হয় না, এটা ভালো দিক’ বলার সঙ্গে সঙ্গে হাসি ছড়িয়ে পড়ে মেসির মুখে।

৩৭ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে গুঞ্জন চলছে বহুদিন। সিদ্ধান্তটি শেষ পর্যন্ত মেসিই নেবেন। বিশ্বকাপ বাছাইয়ে খেলায় ভক্তরাও তাঁকে আগামী বছরের বিশ্বকাপে দেখার আশায় আছেন। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে টেবিলের শীর্ষ দল হিসেবে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

মায়ামির হয়ে মেসিদের সামনে এখন কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। লস অ্যাঞ্জেলসের এই বিএমও স্টেডিয়ামেই আগামীকাল বাংলাদেশ সময় সকালে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরেকবার মেসির হাতে বিশ্বকাপ, এঁকে দিলেন চুমু

আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫