০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

আম্বরখানায় ছয়তলা ভবন থেকে পড়ে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 155
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরীর আম্বরখানা এলাকায় ছয়তলা ভবন থেকে পড়ে সাবিহা সুলতানা (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সাবিহা সুলতানা সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি বিবাহিত, তার ১০ বছরের এক সন্তানও রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ওই ভবন থেকে নিচে পড়েন। পরে সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, বাবার পরিবারের লোকজনের সঙ্গে সিলেট নগরীর আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮নং বাসার ৬ তলা ভবনের ৬ তলারই একটি ফ্ল্যাটে থাকতেন সাবিহা। নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি পদে চাকরি করেন।

পুলিশ জানায়- সকাল ১০টার দিকে খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে যায়। গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়- সকাল ৮টা ৫৬ মিনিটে সাবিহা নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ। ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে লাশটি উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আপাতত এটাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তারপরও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আম্বরখানায় ছয়তলা ভবন থেকে পড়ে নারীর আত্মহত্যা

আপডেট সময় : ১০:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫