০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

মক্কায় চালু হলো বিশ্বের সবচেয়ে বড় সেলুন

সৌদি গেজেট
  • আপডেট সময় : ০৮:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 156
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান ক্লক টাওয়ার সেন্টারের। এ ভবনে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেলুন। আন্তর্জাতিক মানের এই সেলুনে সেবাগ্রহীতাদের খুব দ্রুত এবং বিরামহীন সেবা দেওয়া হচ্ছে। মূলত বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র মক্কা নগরে হজ ও ওমরাহ করতে আসা মানুষের সেবা দিতে এই সেলুন গড়ে তোলা হয়েছে।

কেন্দ্রীয় সেলুন জোনের উন্নয়নের অংশ হিসেবে এ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পবিত্র কাবা শরিফের আশপাশে নানা ধরনের সেবার মান বাড়ানোও একটা লক্ষ্য।

ক্লক টাওয়ার সেন্টারে গড়ে তোলা এই সেলুনে গ্রাহকদের জন্য ১৭০টি চেয়ার থাকছে। প্রাথমিক ধাপে দিনে ১৫ হাজারের বেশি গ্রাহককে সেবা দেওয়া যাবে। গড়ে প্রতি তিন মিনিটে একজন গ্রাহককে সেবা দেওয়া হবে-এমন হিসাব করে এই লক্ষ্য ঠিক করা হয়েছে।

সেলুনের উচ্চ ধারণক্ষমতা ও দক্ষতার মাধ্যমে গ্রাহকদের ব্যতিক্রমী, মানসম্মত ও দ্রুত সেবা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পবিত্র নগরীতে আসা পর্যটকদের জন্য সেবার মান আরও উন্নয়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আসন্ন মাসার প্রকল্প, জাবাল ওমর ও ঠাকার প্রকল্পের সঙ্গে মক্কার প্রস্তুতি ও সংহতির অংশ হিসেবে সমন্বিত এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মক্কায় চালু হলো বিশ্বের সবচেয়ে বড় সেলুন

আপডেট সময় : ০৮:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫