০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে বৃত্তি, মাসে ২৫০০ টাকা Logo ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্টের মধ্যে Logo শাহবাজপুরে আছদ্দর আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি Logo লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউকের চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট Logo ১০ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের নতুন কর্মসূচি Logo মিফতাহ্ সিদ্দিকী সিলেট ওয়াসার চেয়ারম্যান Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর Logo সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার Logo মাদ্রাসায় যৌন নির্যাতন: তথ্য-পরিসংখ্যান এবং ভিন্নমত

বড় ভূমিকম্পের শঙ্কা বাংলাদেশেও, উচ্চ ঝুঁকিতে তিন অঞ্চল: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 329

ভূমিকম্প | প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে।

মিয়ানমার ও থাইল্যান্ডে গতকাল শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহতের পর আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। এতে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্প মোকাবিলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার করতে হবে। বহুতল ও বাণিজ্যিক ভবনগুলোয় অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা জোরদার করতে হবে।

এ ছাড়া গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কি না, তা নিশ্চিত করতে হবে। জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসাপাতাল ও অন্যান্য জরুরি নম্বরগুলো ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সব ভবন কিংবা স্থাপনায় সংরক্ষণ করতে হবে। এগুলো দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে।

জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম, যেমন টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনা খাবার, সুপেয় পানি, প্রয়োজনীয় ওষুধ ও শিশুযত্নের সামগ্রী বাসাবাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় ভূমিকম্পের শঙ্কা বাংলাদেশেও, উচ্চ ঝুঁকিতে তিন অঞ্চল: ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৮:০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫