০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার Logo বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমরান আহমদ, দক্ষিণভাগ (বড়লেখা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 339
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, আন্দোলনে নিহত শিক্ষার্থী ও নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং সাধারণ শিক্ষার্থীদের সম্মান জানানো। সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের সৌজন্যে আয়োজিত এই ইফতার মাহফিলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থেকেছে এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও দূর এগিয়ে যাবে। তারা আরও বলেন, সদ্য পলাতক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে গণতন্ত্রমনা রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো ঐকবদ্ধ ছিল অনুরূপভাবে আগামীর গণতান্ত্রিক স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে ঐকবদ্ধ থাকবে বলে প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কর্মজীবনের ব্যস্ততার মাঝেও ছাত্রদলকে সুসংগঠিত করতে যাঁরা সহযোগিতা করে যাচ্ছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনসমূহের অব্যাহত সমর্থন ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করেন।

ষাটমাকন্ঠ/ টিআইআর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫