০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কথা কাটাকাটির জেরে চাচার বাটালের আঘাতে প্রাণ গেল ভাতিজার: চাচা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 449
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় চাচার ছোড়া ধারালো বাটালের আঘাতে গুরুতর আহত রাকিব হোসেন (২৪) সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বুধবার রাতে মারা গেছেন। পরদিন বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত চাচা মায়ন আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর (দক্ষিণ) গ্রামের বাসিন্দা রাকিব হোসেন ও তার চাচা মায়ন আহমদ পেশায় আগর কাঠ ফিনিশিং শ্রমিক। ১৯ মার্চ (বুধবার) রাতে কাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মায়ন আহমদ হাতে থাকা ধারালো বাটাল ছুড়ে মারেন, যা রাকিবের তলপেটে গভীরভাবে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় রাকিবকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাতে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর একটি চক্র বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে রাকিবের চিকিৎসার কাগজপত্রও কৌশলে ছিনিয়ে নেওয়া হয়। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার মূল অভিযুক্ত মায়ন আহমদকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতিকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত রাকিবের বাবা জামিল আহমদ বাদী হয়ে হত্যা মামলা করেন। পরদিন শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কথা কাটাকাটির জেরে চাচার বাটালের আঘাতে প্রাণ গেল ভাতিজার: চাচা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫