০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

আল ফাত্তাহ ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এমরান আহমদ, দক্ষিণভাগ (বড়লেখা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 252
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২৫শে রমজান বুধবার (২৬ মার্চ) এক হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হলো আল ফাত্তাহ ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার প্রবাসী সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল। উপজেলার ১০ নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির দোহালিয়া গ্রামের অন্তর্গত হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের  ব্যক্তিবর্গ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের সভাপতি সেজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক শাহীদুল ইসলাম শহিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সভাপতি হাজি লাল মিয়া, ইসলামিক সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি হাফিজ খলিলুর রহমান শাহিন, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার ও হেড অফ ক্রাইম শাফি উদ্দিন আহমদ, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিক্ষক বদরুল ইসলাম।

এছাড়াও আল ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়া, আল আমীন সমাজ কল্যাণ সংস্থা গজবাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে।

বক্তারা প্রবাসীদের আত্মত্যাগ ও সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মিলনমেলায় সবার মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়।

ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা ও সংগঠনের অগ্রগতির পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে অতিথিরা ইফতারে অংশ নেন, যেখানে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃশ্যের অবতারণা হয়।

নিউজটি শেয়ার করুন

আল ফাত্তাহ ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫