০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

জেলা কারাগারে নিহত বিএনপি নেতার পরিবারে

আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বড়লেখায় তারেক রহমানের ঈদ উপহার

ষাটমাকন্ঠ
  • আপডেট সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 119
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে জেলা কারাগারে নিহত বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৩ মার্চ) বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’ এর  পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে ঈদ উপহার হিসাবে অর্থ ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদসহ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় তাদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজখবর নিতে আমাদের পাঠিয়েছিলেন। সঙ্গে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে পরিচালিত বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত এ পরিবারের পাশে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান তারা।

উল্লেখ্য, বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১০ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে প্রতিপক্ষের হামলায় আহত হন। আদালত প্রাঙ্গণে বাদি-বিবাদির মারামারির ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালত আলাউদ্দিনকে কারাগারে পাঠান। কারাগারে থাকাবস্থায় ১২ জানুয়ারি তিনি মারা যান।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

জেলা কারাগারে নিহত বিএনপি নেতার পরিবারে

আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বড়লেখায় তারেক রহমানের ঈদ উপহার

আপডেট সময় : ০৪:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫