০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

জামায়াতে ইসলামী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করছে

বড়লেখায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অর্ধশত পরিবার পেল ঢেউটিন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 200
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় লন্ডন প্রবাসী জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান সিদ্দিকির অর্থায়নে ও দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন জামায়াতের ব্যবস্থাপনায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কাঠালতলী বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সুজানগর আইডিয়ার মাদ্রাসার সুপার মুফতি জিয়াউল হক, উপজেলা যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ রুহুল, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের ইসলামির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সেক্রেটারি কামারুজ্জামান মুক্তা, ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি জাবের আহমদ বাদশা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নিজেদের খারাপ সময়েও চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়াতে। নেতারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করেও বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। সম্প্রতি শিলাবৃষ্টিতে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

তারা বলেন, জামায়াতে ইসলামী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করছে। সম্প্রতি সময়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য টিন দিচ্ছে। অসহায় মানুষের সবচেয়ে আস্থার সংগঠন এখন জামায়াতে ইসলামী।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতে ইসলামী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করছে

বড়লেখায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অর্ধশত পরিবার পেল ঢেউটিন

আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫