০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 173

তৌসিফ মাহবুব ও নিহা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়ের ব্যস্ত টিভি নায়কদের মধ্যে অন্যতম এখন তৌসিফ মাহবুব। একই কথা বলা যেতে পারে তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা প্রসঙ্গে। তবে এই দু’জনকে ছাপিয়ে অনেকটা পথ অভিজ্ঞতা ও সফলতায় এগিয়ে রয়েছেন নির্মাতা শিহাব শাহীন।

এই তিনপক্ষ যখন প্রথমবার কোনও প্রজেক্টে এক হন, তবে তো কথাই নেই। এবারের ঈদে সিএমভি’র ব্যানারে অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। যে নাটকে মুখ্য দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। চিত্রনাট্য লিখেছেন যথারীতি নির্মাতা শিহাব শাহীন নিজেই।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প।

নির্মাতা শিহাব শাহীন জানান, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেই দিকটাকে উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোম্যান্টিক তেমন প্র্যাকটিক্যালও।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভি’র ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত কবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

আপডেট সময় : ১০:৪৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫