০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 188

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। আগামী মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অনেক প্রতিক্ষার পর এবার ‘সাইয়োনি’, ‘গারাজ বারাজ’সহ আরও বহু গান শোনার পালা। বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন।

মূলত এদিন মঞ্চ মাতাবেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে এই দলটিই জুনুনের গান পারফর্ম করে থাকে।

এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার মঞ্চ মাতাতে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

আপডেট সময় : ১১:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫