০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

হবিগঞ্জে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 405
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ। ২৬ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি আওতায় এই কর্মসূচি পালন করা হয়।

দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোঃ ফরিদুর রহমান। বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল প্রমুখ।

পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ অডিটরিয়াম, বৃন্দাবন সরকারি কলেজসহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে সাঁটানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। বাপা, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, গাছ আমাদের বন্ধু। একেকটি গাছ একেকটি অক্সিজেন ফ্যাক্টরি। বিভিন্ন প্রতিষ্ঠান গাছে পেরেক ঢুকিয়ে বিলবোর্ড, ফেস্টুন স্থাপন করে প্রচারণা করছে যা গাছের প্রতি অন্যায় ও নিষ্ঠুরতার সামিল। এতে করে সৌন্দর্যহানিসহ গাছের মারাত্মক ক্ষতি হচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, গাছের শরীরে পেরেক ঢুকানোর কারণে ছত্রাক, ব্যাকটেরিয়ার জন্ম হয়। গাছের বৃদ্ধি বাজার প্রাপ্ত হয় এবং জীবনী শক্তি আস্তে আস্তে নষ্ট হয়। গাছের সুরক্ষার জন্য পেরেক না দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ যার যার প্রতিষ্ঠান থেকে গাছের পেরেক অপসারণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

আপডেট সময় : ০২:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫