০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

গত ১৪ মার্চ ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে আমির খানের বিয়ের গুঞ্জন।

আমির খানের প্রেমে পড়ার কারণ জানালেন গৌরী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 159

আমির খান ও তার নতুন প্রেমিকা গৌরী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন তিনি। পরপর দুই সংসার ভাঙনের পরেও স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক আমিরের। তবে বিচ্ছেদের চার বছর কাটতে না কাটতেই আমিরের জীবনে আবারও নতুন প্রেম। ৬০তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা।

নতুন প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। যাকে নিয়ে নেটপাড়ারও কৌতূহলের শেষ নেই। বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তবুও কিভাবে অভিনেতার প্রেমে পড়লেন?

জানা গেছে, এই জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তারপরে আর যোগাযোগ ছিল না। তবে দুই বছর আগে আবারও দেখা হয় দু’জনের।

আমির বলেছেন, “এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।”
গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তার ভালো লেগেছে। তিনি বলেছেন, “একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি।”

এটা শুনেই পাশ থেকে সঙ্গে সঙ্গে আমির খোঁচা দিয়ে বলেন, “এই গুণগুলো চাইতে। আর শেষে আমাকে খুঁজে পেলে তুমি?” দুজনেই এরপর হেসে ওঠেন।

প্রেমিকাকে নিয়ে আমিরের ভাষ্য, “আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় বছর ধরে আমরা একসাথে আছি।”

মুম্বাইয়ে আমির তার বাড়িতে গৌরীর সঙ্গে তার দুই তারকা বন্ধু শাহরুখ খান ও সালামান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

সাংবাদিকদের আমির বলেন, “এখন আর লুকোচুরির কিছু নেই। কাল যদি গৌরীর সঙ্গে কোথায় কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন।”
গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে আমিরের ভাষ্য, “আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি। এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে।”

ভারতীয় সিনেমার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। তবে সেই সম্পর্কও অতীত।

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।

২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান।

২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও তারা যে সত্যি ‘পরিবারের মত’, সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

গত ১৪ মার্চ ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে আমির খানের বিয়ের গুঞ্জন।

আমির খানের প্রেমে পড়ার কারণ জানালেন গৌরী

আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫