০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই Logo বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব উদযাপন Logo ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 169
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো-বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্না শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাথারিয়াকন্ঠ/ রিপন

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫