০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বড়লেখায় মাটিচাপায় শ্রমিক নিহত; পরিবারে শোকের ছায়া

আফজাল হোসেন রুমেল, দক্ষিণভাগ ইউনিয়ন (বড়লেখা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 205
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির উত্তর দোহালিয়া কুইয়ারিটিলা গ্রামে মাটিচাপায় আহত হয়ে ফয়ছল আহমদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় করাত কলের ড্রাইভার ও দিনমজুর ছিলেন।

ফয়ছল আহমদ উপজেলার আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ২ ঘটিকার দিকে নিজ বাড়িতে পুরাতন মাটির দেয়াল কোদাল দিয়ে সরানোর সময় অসাবধানতাবশত দেয়ালটি তার ওপর ধসে পড়ে। এ সময় হাতে থাকা কোঁদালের ধারালো অংশ উরুতে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার অবস্থা আশংকাজনক  হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে রেফার করা হলেও বৈরি আবহাওয়ার কারণে সিলেটে যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, পরবর্তীতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে ভোরের দিকে অবস্থার আরও অবনতি হলে দক্ষিণভাগ থেকে গাড়ির ব্যবস্থা করে সিলেটে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পতিমধ্যে বিয়ানীবাজার উপজেলায় পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফয়ছল আহমদের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার পাঁচ সন্তানের মধ্যে বড় দুই ছেলে হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে স্বজনদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় দোহালিয়া গোরস্থান মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় মাটিচাপায় শ্রমিক নিহত; পরিবারে শোকের ছায়া

আপডেট সময় : ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫