১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটে নতুন পৌরসভা গঠনের পথে জৈন্তাপুর Logo আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা Logo কুলাউড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি Logo শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, যুবকের ছয় মাসের কারাদণ্ড Logo স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি Logo কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের বরাদ্দের চাল পেলেন দুই হাজার নির্মাণ শ্রমিক Logo ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট সেবায় দূতাবাসের বিশেষ উদ্যোগ Logo গভীর শ্রদ্ধায় বড়লেখায় শহীদ জুলাই দিবস পালিত Logo কুলাউড়ায় অনলাইন জুয়ারিসহ ৭ জন গ্রেপ্তার

বড়লেখায় কোয়াবের উদ্যোগে খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল

রেদওয়ান রুম্মান, পৌরসভা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 195
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দলের খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোয়াব কাপ মৌলভীবাজার-২০২৫ এ অংশগ্রহণকারী দল হিসেবে ‘বড়লেখা উপজেলা কোয়াব’ দল রানার্সআপ হওয়ায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (১২ মার্চ) স্থানীয় ইয়াম্মী প্যারাডাইজ রেস্টুরেন্টে কোয়াব বড়লেখা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন। কোয়াব বড়লেখা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোয়াবের সহ সভাপতি এমদাদুল করিম চৌধুরী শিমুল।

এতে প্রধান অতিথি ছিলেন- ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, ক্রীড়া সংগঠক ও শিক্ষক ছয়ফুল হক, ক্রীড়া সংগঠক সাজু চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি আলমগীর আলম, সহ সাধারণ সম্পাদক শেনাজ আহমদ, সদস্য ইকবাল হোসেন ও উপজেলা দলের খেলোয়াড় রেদোয়ান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কোয়াব বড়লেখা দলের খেলোয়াড়বৃন্দ ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বড়লেখার বিভিন্ন ক্লাবের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় কোয়াবের উদ্যোগে খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৩:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫