০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কাগজে কলমে লাইনম্যান হলেও সে যেন অলিখিত জুনিয়র ইঞ্জিনিয়ার, নেপথ্যে কারা… Logo দেশে আসছে পেপাল, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার Logo শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি Logo সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান Logo তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে Logo ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট!

শিগগিরই ট্রুডোর কাছ থেকে ক্ষমতা বুঝে নিচ্ছেন কার্নি

এএফপি
  • আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 173

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নবনির্বাচিত দলীয় প্রধান মার্ক কার্নিকে অভিনন্দন জানান | ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে জয়ী মার্ক কার্নি বলেছেন, তিনি শিগগিরই দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন। গতকাল সোমবার অটোয়ায় ট্রুডো ও লিবাবের ককাসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন ও দ্রুত হবে।

কানাডায় গত রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটে জয়ী হওয়ার এক দিন পর কার্নি বলেন, তিনি এবং ট্রুডো দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে কানাডা-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ও রয়েছে।

কার্নি বলেন, এখন কানাডার জন্য গুরুত্বপূর্ণ সময়। এর আগে নির্বাচনে জয়ী হয়ে সমর্থকদের উদ্দেশে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হওয়ার আত্মবিশ্বাস দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়, হকির মতো বাণিজ্যেও কানাডা জিতবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কানাডিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ট্রুডোর কাছ থেকে এ সপ্তাহের শেষের দিকে ক্ষমতা গ্রহণ করতে পারেন কার্নি। তবে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

তবে কার্নি যখনই সরকার গঠন করুন না কেন, তিনি হয়তো বেশি দিন প্রধানমন্ত্রী থাকবেন না।

কানাডায় আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবে এর আগে কয়েক সপ্তাহের মধ্যে আগাম ভোটও দেখা যেতে পারে। বর্তমান জনমত জরিপে বিরোধী রক্ষণশীলেরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর কার্নির জন্য সাধারণ নির্বাচন একটি বড় পরীক্ষা হবে। কারণ, তিনি আগে কখনো সংসদে দায়িত্ব পালন করেননি বা কোনো নির্বাচিত সরকারি পদে অধিষ্ঠিত হননি।

নিউজটি শেয়ার করুন

শিগগিরই ট্রুডোর কাছ থেকে ক্ষমতা বুঝে নিচ্ছেন কার্নি

আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫