০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 165

মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস-২০২৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস-২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।

শনিবার ৮ মার্চ সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শাহেদা আকতার।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতি গঠনে এই নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীরা আজ অনেকটাই মুক্ত হয়েছে অশিক্ষার অভিশাপ থেকে, যুক্ত হয়েছে সমাজ ও দেশ নির্মাণের প্রতিটি ক্ষেত্রে। নারীর সাহচার্য ছাড়া পুরুষ কখনো জয়ী হতে পারেনি। নারী প্রেরণার উৎস। তাই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন-‘কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়ালক্ষী নারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম,  মহিলা বিষয়ক অদিদপ্তরের প্রশিক্ষনার্থী শাহ মাজিদুন্নেছা, তাসফিন খানম, ঐশী রানী পাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত

আপডেট সময় : ১০:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫