০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

বয়স্ক ব্যক্তিদের সামলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে চীন

এএফপি
  • আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 370

এআই

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনে শিশু জন্মহার কমে যাওয়ায় সেখানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে দেশটির অর্থনৈতিক অগ্রগতি থমকে যেতে বসছে। তাই দেশটির পক্ষ থেকে প্রযুক্তি নিয়ে বাজি ধরা হচ্ছে। দেশটির বয়স্ক লোকজনকে দেখাশোনার পাশাপাশি সামাজিক পরিচর্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। গতকাল রোববার চীনা কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিম্ন জন্মহার ও বিভিন্ন খাতের কর্মী সংকটে চীন যখন ভুগতে শুরু করেছে, তখন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা এল।

চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলন ‘টু সেশনসে’ সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী লু ঝিইউয়ান বলেন, ‘আমরা সামাজিক সহায়তা, বয়স্কদের যত্ন, প্রতিবন্ধীদের জন্য সেবার ক্ষেত্রে বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগকে ত্বরান্বিত করব।’ তিনি দাবি করেন, এতে সামাজিক পরিচর্যার মতো সেবাগুলো আরও বেশি সুবিধাজনক, সহজলভ্য ও মানসম্মত হবে।

চীনে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর ধরে জনসংখ্যা কমেছে। দেশটিতে ৩১ কোটির বেশি লোকের বয়স ৬০ বছরের ওপরে। দেশটির কর্মশক্তি কমে যাওয়ায় ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সরকার প্রযুক্তির দিকে নজর দিয়েছে।

গত জানুয়ারি মাসে বেসরকারিভাবে পরিচালিত চীনা কোম্পানি ডিপসিক তাদের চ্যাটবটের সর্বশেষ সংস্করণ প্রকাশ করার পর থেকে স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের পরিষেবাগুলোতে এআই মডেল বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে।

গত মাসে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিরল সম্মেলনের আয়োজন করে সরকার। এতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ খাতের জন্য সরকারি সমর্থনের ঘোষণা দেন। একই সঙ্গে কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি কর্মকর্তাদের তাঁদের প্রতিভা কাজে লাগানোর আহ্বান জানান চিন পিং। এ সম্মেলনে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েংফেংসহ টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

বয়স্ক ব্যক্তিদের সামলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে চীন

আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫