০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পলাশ হয়ে ফুটি

আসাদ সরকার
  • আপডেট সময় : ০৮:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 622
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলো তবে ফাগুন হাওয়ায় পলাশ হয়ে ফুটি
কৃষ্ণচূড়ার ডালে যেমন শালিক বাঁধে জুটি।
ফুলে ফুলে প্রজাপতি যেমন করে উড়ে
তোমায় আমি তেমন করে রাখবো হৃদয় জুড়ে।

ফাগুন এলে বন গহিনে ফুলে ফুলে সাজে
কোকিলেরই কুহু সুরটা কানে এসে বাজে।
হৃদয় জুড়ে প্রেমের জোয়ার সকাল বিকাল সাঁঝে,
তোমার ভালোবাসা পেতে আমার  মনটা সাজে।

যুগল হংস সাঁতার কাটে যেমন করে পুকুরে
তুমি আমি সাঁতার কেটে প্রেম করবো দিনদুপুরে।
অন্তরে চোট লাগে আমার তোমার পায়ের নুপুরে,
ভালোবেসে যাবো ছুটে দু’জনে অচিনপুরে।

ফাগুন ঝরা বৃষ্টিতে আজ বাজে প্রেমের সুর,
অবহেলা করে কেন? তুমি থাকো দূর।
চোখে চোখে আলোর জোয়ার স্বপ্ননদীর ঢেউ,
শিমুল পলাশ আলাপনে সঙ্গী নেইতো কেউ

• আসাদ সরকার
২০৬/২ পশ্চিম ব্রাহ্মন্দী,নরসিংদী সদর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলাশ হয়ে ফুটি

আপডেট সময় : ০৮:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

চলো তবে ফাগুন হাওয়ায় পলাশ হয়ে ফুটি
কৃষ্ণচূড়ার ডালে যেমন শালিক বাঁধে জুটি।
ফুলে ফুলে প্রজাপতি যেমন করে উড়ে
তোমায় আমি তেমন করে রাখবো হৃদয় জুড়ে।

ফাগুন এলে বন গহিনে ফুলে ফুলে সাজে
কোকিলেরই কুহু সুরটা কানে এসে বাজে।
হৃদয় জুড়ে প্রেমের জোয়ার সকাল বিকাল সাঁঝে,
তোমার ভালোবাসা পেতে আমার  মনটা সাজে।

যুগল হংস সাঁতার কাটে যেমন করে পুকুরে
তুমি আমি সাঁতার কেটে প্রেম করবো দিনদুপুরে।
অন্তরে চোট লাগে আমার তোমার পায়ের নুপুরে,
ভালোবেসে যাবো ছুটে দু’জনে অচিনপুরে।

ফাগুন ঝরা বৃষ্টিতে আজ বাজে প্রেমের সুর,
অবহেলা করে কেন? তুমি থাকো দূর।
চোখে চোখে আলোর জোয়ার স্বপ্ননদীর ঢেউ,
শিমুল পলাশ আলাপনে সঙ্গী নেইতো কেউ

• আসাদ সরকার
২০৬/২ পশ্চিম ব্রাহ্মন্দী,নরসিংদী সদর