১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 481
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ চারাগাঁও বিওপির জোয়ানরা।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়স্থ চারাগাঁও বিওপির জোয়ানার অভিযান চালিয়ে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন ৫১২৭টি ভারতীয় শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড় এবং ৯০০০ পিস স্কীন সানরাইজ ক্রীম জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫